ফাইভার সিরিজ: পর্ব-০৭ | বায়ার রিকোয়েস্ট রিপ্লাই স্যাম্পল এবং আলোচনা | Digital Learning Point

 

ফাইভার সিরিজ: পর্ব-০৭


বায়ার রিকোয়েস্ট রিপ্লাই স্যাম্পল এবং আলোচনা।


বিঃ দ্রঃ কপি পেস্ট করে কাজ করা মোটেও নিরাপদ নয়।

Hi Sir/Madam, I am তমুক। I can do your work. please give me the order. I am new please give the order. I will satisfy you through my work, ব্লা ব্লা ব্লা...
এভাবে না লিখাই উত্তম।

পেইজ লিংক

Digital Learning Point | ডিজিটাল লার্নিং পয়েন্ট

ধৈর্য্য সহকারে পুরো রিকোয়েস্ট টি কয়েকবার পড়ুন, সেনসিটিভ পয়েন্ট গুলো খুঁজে বের করুন, তার কাজ টি ভালো ভাবে বুঝতে সময় নিন। এবং সেটির জন্য সময় দিয়ে, ধীরে সুস্থে রিপ্লাই টি কোথাও রাফ করুন। আপনার লিখা টি কয়েক বার পড়ুন এবং বায়ার যা চেয়েছে তার সব উত্তর দেয়া হয়েছে কিনা লক্ষ্য করুন।


বায়ার কোনো এটাচমেন্ট বা লিংক দিলে সেটি ভালো ভাবে দেখুন এবং আপনার রিপ্লাই এ সেটার প্রশংসা পূর্বক আরো কি করা যায় সেটা উল্লেখ করুন। আপনার দেয়া রিপ্লাই টি যেন অতিরিক্ত লং না হয় এবং অপ্রয়োজনীয় কোন লিখা যেন না আসে। চেষ্টা করবেন খুব প্রাসঙ্গিক লিখতে এবং তার সাথে আপনার রিলেভেন্ট কোন কাজের দক্ষতা বলতে পারেন এবং পোর্টফোলিও থাকলে তার লিংক দিতে পারেন।

কি ধরণের লিংক ফাইভার এ দেয়া যায় তা না জানা থাকলে লিংক দেয়ার দরকার নেই।

বিভিন্ন টপিক এর উপর ফ্রি ক্লাস পেতে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন এখান থেকে।


এবার আসুন আপনি যেভাবে লিখতে পারেন-


Hi, I just saw the job post that you are looking to PROMOTE some online products. I have seen/visit your attachment/website. Every product is ESSENTIAL in human life. All your selection is there on the website is very ELEGANT. If I promote the products then it would be a better way to make some PROFIT. I will CHARGE 10$ (আপনার বাজেট লিখবেন) for 1 MILLION promotion. You can check my OTHER PACKAGE in my gig. If it's ok for you then please INBOX ME for further discussion. I will be happy to help you. Here’s my PORTFOLIO: (আপনার পোর্টফলিও লিঙ্ক দিবেন) Thank you.

এরকম ভাবে লিখলে বায়ার বুঝবে যে আপনি আসলেই তার লিখা ভাল ভাবে পড়েছেন এবং বুঝেছেন যে তার কি দরকার। আপনি যদি তার প্রয়োজন বুঝে সে অনুযায়ী রিপ্লাই লিখতে পারেন তাহলে বায়ার সেই কাজের জন্য আপনার সাথে ইন্টারভিউ করতে পারে, ডাইরেক্ট হায়ার করতে পারে আবার যদি এর চেয়ে ও ভাল কেউ লিখে তবে তার সাথে কথা বলতে পারে। অর্থাৎ ভাল লিখলেই যে কাজ পেয়ে যাবেন সেটার কোন নিশ্চয়তা নেই। কাজ পাওয়ার জন্য আপনার মত বা আপনার চেয়ে ও ভাল লিখে অনেকেই রিপ্লাই দিবে এবং এই ক্ষেত্রে অনেক সময় ভাগ্যের উপর ও ডিপেন্ড করতে হয়।

আপনার লেখায় প্রধান যে বিষয় গুলো সেগুলো Capital Letter এ লিখে দিবেন যেমন টা আমার উপরের লেখায় আছে। তাতে মেইন জিনিস গুলো বায়ারের দৃষ্টি আকর্ষণ করবে। যেমন- সময়, বাজেট, কি কাজ করবেন, আপনাকে ইনবক্স করতে বলা, ইত্যাদি।

বায়ার কে Sir/ Madam কিছু বলার দরকার নাই। Hi বা Hi there বা Hello দিয়ে শুরু করতে পারেন। বায়ার কে Boss নয় বন্ধুর মতো ভাবুন। তাহলে কাজ করতে সুবিধা হবে।



শুভ হউক সবার অনলাইন আর্নিং এর যাত্রা। 

Digital Learning Point

#DigitalLearningPoint #DigitalMarketingCarrier #OnlineTrainingCenter #Outsourcing #Freelancing


No comments

Powered by Blogger.