Frequently Asked Question | Digital Learning Point

Frequently Asked Question


Q. আমার ল্যাপটপ নেই, আমি কি কাজ শিখতে পারবো?

না, এই সেক্টর থেকে আজীবন ইনকাম করা সম্ভব।  কাজ শিখা এবং কাজ করা উভয় ক্ষেত্রে ল্যাপটপ/ ডেস্কটপ প্রয়োজন পড়বে। 


Q. অনলাইনে ডিজিটাল মার্কেটিং করতে কি ধরণের কম্পিউটার লাগবে?

হাই কনফিগারড ল্যাপটপ/ ডেস্কটপ দরকার পড়বেনা।  আমরা যে ধরণের কাজ শিখবো এবং করবো তাতে নরমাল কম্পিউটার হলে সমস্যা নেই।  তবে কম্পিউটার এর পারফরমেন্স ভাল হতে হবে। 

Digital Learning Point | ডিজিটাল লার্নিং পয়েন্ট

Q. মোবাইল দিয়ে কাজ করা যাবে?

না, মোবাইল দিয়ে এই কাজ সম্ভব নয়। 


Q. আমি ইংরেজি বুঝি তবে এক্সপার্ট না, এই ক্ষেত্রে আমি কি পারবো?

ইংরেজিতে যত বেশি ভাল হবেন এই সেক্টর এ তত ভাল করা সম্ভব। বিদেশী বায়ার দের  সাথে চ্যাট করতে ইংরেজি বুঝা এবং সেটার উত্তর লিখার মত ক্ষমতা অবশ্যই প্রয়োজন। 


Q. ইংরেজিতে খুব বেশি দুর্বল নই, ফ্রীল্যানসিং করতে আসলে অনলাইন থেকে ইংরেজির ব্যাপারে হেল্প নিয়ে কাজ করতে পারবো?

ইংরেজিতে যত বেশি ভাল হবেন এই সেক্টর এ তত ভাল করা সম্ভব। বিদেশী বায়ার দের  সাথে চ্যাট করতে ইংরেজি বুঝা এবং সেটার উত্তর লিখার মত ক্ষমতা অবশ্যই প্রয়োজন। অনলাইন এ কিছু সাইট এর সাহায্য নিয়ে ইংরেজি বোঝা বা রিপ্লাই লিখা যায়, তবে এক্ষেত্রে যাদের ইংলিশ এ একেবারে গেয়ান নেই তাদের জন্য সেই সাইট মোটেও  কার্যকর নয়। 


Q. ইংরেজি ছাড়া বা না বুঝলে ফ্রীল্যানসিং করতে পারবো কি?

না, ইংরেজি ছাড়া ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রীল্যানসিং করা পসিবল নয়। 


Q. আমার আনলিমিটেড ইন্টারনেট কানেকশন আছে, ইংরেজি বুঝতে বিশেষ সমস্যা হয়না, ল্যাপটপ আছে, সময় আছে, শিখার আগ্রহ আছে  কিন্তু আমি কিছুই জানিনা।  তবে কম্পিউটার এর বেসিক জানি।  আমি কি এই কোর্স টা করে উপার্জন করতে পারবো?

অবশ্যই পারবেন। জাযাদের দৈনিক ৬ ঘন্টা সময় আছে, শিখার তীব্র ইচ্ছা আছে, ইংরেজিতে দক্ষ তারা কাজ শিখে চেষ্টা করলে ভালো রেজাল্টস পাবেন। 


Q. মোবাইল থেকে নেট কানেকশন একটিভ করে কাজ করা যাবে?

যাবে, আপনার এলাকায় মোবাইল অপারেটর এর ইন্টারনেট স্পিড অবশ্যই ভাল হতে হবে। এক্ষেত্রে আপনার ইন্টারনেট বাবদ খরচ বেশি পড়বে। সম্ভব হলে ব্রডব্যান্ড/ ওয়াইফাই কানেকশন দিয়ে করা ভাল। 


Q. আমি কম্পিউটার এর কিছু এ বুঝিনা, ইন্টারনেট ও তেমন ব্যবহার করতে পারিনা।  আমি কি কাজ শিখে সফল হতে পারবো?

না, আগে ব্যাসিক জিনিস গুলো বুঝতে হবে।  এক্ষেত্রে আগে কম্পিউটার, ইন্টারনেট এর ব্যাসিক সম্পর্কে জানুন, বুঝুন তারপর ডিজিটাল মার্কেটিং বিষয়ে অ্যাডভান্স হতে পারেন। 


Q. আমি একদম নতুন ফ্রীল্যানসিং সেক্টর এ, তবে কম্পিউটার-ইন্টারনেট এর উপর মোটামুটি ধারণা আছে। আমি কি পারবো অনলাইন থেকে ঘরে বসে উপার্জন করতে?

জি পারবেন। ভাল ভাবে শিখতে হবে, প্র্যাক্টিসে করতে হবে। আপনার সময়, ধৈর্য্য, তীব্র ইচ্ছা, ইংরেজিতে দক্ষতা থাকলে এই সেক্টর আপনার জন্য। 

Digital Learning Point | ডিজিটাল লার্নিং পয়েন্ট

Q. অনলাইন থেকে আয় করার ইচ্ছা অনেক আগে থেকে, কোর্স করেছি আগেও কিন্তু কিছু করতে পারিনি। আপনার এখন থেকে শিখলে কি সফল হতে পারবো?

ভাল ভাবে শিখতে হবে, প্র্যাক্টিসে করতে হবে। আপনার সময়, ধৈর্য্য, তীব্র ইচ্ছা, ইংরেজিতে দক্ষতা থাকলে এই সেক্টর আপনার জন্য। আমরা আর্নিং এর গ্যারান্টি প্রদান করিনা তবে কাজ শিখলে অবশ্যই সফল হতে পারবেন। 


Q. আমি চাকরি করি, পাশাপাশি দৈনিক ৭/৮ ঘন্টা সময় পাই।  এই সময় টাকে কাজে লাগাতে চাই ফ্রীল্যানসিং এ। আমি কি পারবো?

ফ্রীল্যানসিং পেশা টাকে ফুল টাইম হিসেবে নিতে পারলে সব চেয়ে ভাল। পার্ট টাইম হিসেবে পারবেন কিনা সেটা নির্ভর করবে আপনার ধৈর্য, সময় এসব বিষয় এর উপর। এখানে প্রতি দিন কমপক্ষে ৬ ঘন্টা সময় দেয়া উচিত, তবে বেশি সময় দিলে ভাল রিটার্ন আসবে। 


Q. আমি স্টুডেন্ট।  এই সেক্টর কি আমার জন্য ভালো হবে?

স্টুডেন্ট অবস্থায় এই সেক্টর এ না আশাই  ভাল।  এতে একাডেমিক ভাবে ক্যরিয়ার ডেভেলপ করা করা কঠিন হয়ে পড়বে। এই সেক্টর এ কমপক্ষে ৬ ঘন্টা সময় দেয়া উচিত যা একাডেমিক ক্যরিয়ার গড়ার পাশাপাশি কষ্ট সাধ্য। 


Q. আমার প্রতিদিন ব্যস্ততা থাকে, তেমন সময় পাইনা কিন্তু এই সেক্টর টিতে কাজ শিখে করার ইচ্ছা আছে। আমি কি পারবো?

সময় ছাড়া কাজ শিখা সম্ভব নয়। যাদের অনেক ব্যাস্ততা তারা এই সেক্টর এ না আশা ভাল।  যেকোন কাজ শিখতে যথেষ্ঠ ধৈর্য, সময় প্রয়োজন।  নিজেকে প্রশ্ন করুন, আপনার ধৈর্য, সময় আছে কিনা? ভুল সিদ্ধান্ত নিয়ে অযথা টাকা নষ্ট করবেন না। 


Q. আমি একজন উদ্যোক্তা।  নিজে বিভিন্ন পণ্য আমদানি করি।  ডিজিটাল মার্কেটিং শিখে আমি কি শুধু সেলার হিসেবে কাজ করে যাব, নাকি আমি নিজে নিজের ব্যবসার প্রচার করতে পারবো?

ডিজিটাল মার্কেটিং শিখে অন্যান্যদের জন্য কাজ করা যাবে পাশাপাশি নিজের ব্যবসা থাকলে তা নিজেই প্রচার করতে পারবেন। 


Q. আমার ব্যবসা আছে এবং আমি নিজে পণ্য রফতানি করে থাকি।  ডিজিটাল মার্কেটিং কি আমাকে অন্য দেশে ব্যাবসার পরিধি বাড়াতে সাহায্য করতে পারে?

ডিজিটাল মার্কেটিং মানে শুধু অন্যের জন্য কাজ করা নয়, আপনি নিজেই নিজের ব্যবসার প্রচার বা পণ্যের বায়ার খুঁজে নিতে পারবেন। 

Digital Learning Point | ডিজিটাল লার্নিং পয়েন্ট

Q. কোর্স করার সময় কি সাপোর্ট পাবো? কাজ প্র্যাক্টিসে করতে গিয়ে সমস্যায় পড়লে আপনারা কি কোনো ব্যবস্থা রেখেছেন?

কোর্স চলাকালীন ফ্রি সাপোর্ট এর ব্যবস্থা রয়েছে যা সপ্তাহে ৪ দিন, রাত ৯ টা থেকে ১২ টা পর্যন্ত।  বিস্তারিত ওয়েবসাইট এর কোর্স ডিটেলস এ দেয়া আছে। 


Q. কোর্স শেষে আমার সাপোর্ট এর প্রয়োজন হলে আপনাদের হেল্প কি পাওয়া যাবে?

কোর্স শেষে যে কোন সময় সাপোর্ট নিতে মাসিক ৫০০ টাকা (পরবর্তী ঘোষণা না আশা পর্যন্ত) ফিস প্রদান করতে হবে। 


Q. বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দিয়ে কাজ নিয়ে দেয়ার ব্যাপারে সহযোগিতা পাবো কি?

কোর্স এর মধ্যে প্রতিটা বিষয় ভাল ভাবে শিখানোর চেষ্টা করা হবে  যা ঠিক মত প্র্যাক্টিস করলে কারো উপর ডিপেন্ডেন্ট হতে হবেনা বরং নিজের সমস্যা নিজে সমাধান করতে পারবেন। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেয়ার সিক্রেট বিষয় গুলো শিখানো হবে যা দিয়ে নিজে রিপ্লাই দিতে পারবেন।  এমন অনেক কাজ থাকবে যার সব আমরা বুঝবো না, যেই কাজ বুঝবেন শুধু মাত্র সেই কাজের রিপ্লাই দিবেন। 


Q. বায়ারের রিকোয়েস্ট না বুঝলে আপনারা বুঝিয়ে রিপ্লাই দিয়ে কাজ পেতে হেল্প করবেন কি?

না। কোর্স এর মধ্যে প্রতিটা বিষয় ভাল ভাবে শিখানোর চেষ্টা করা হবে  যা ঠিক মত প্র্যাক্টিস করলে কারো উপর ডিপেন্ডেন্ট হতে হবেনা বরং নিজের সমস্যা নিজে সমাধান করতে পারবেন। বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেয়ার সিক্রেট বিষয় গুলো শিখানো হবে যা দিয়ে নিজে রিপ্লাই দিতে পারবেন। এমন অনেক কাজ থাকবে যার সব আমরা বুঝবো না, যেই কাজ বুঝবেন শুধু মাত্র সেই কাজের রিপ্লাই দিবেন। 


Q. আমি ইংরেজিতে দুর্বল। বায়ারের সাথে চ্যাট করতে হেল্প করবেন কি? 

না।  ইংরেজিতে দুর্বল হলে এই কোর্স আপনার জন্য নয়।  ইংরেজি পড়া, বুঝা এবং সেটার রিপ্লাই লিখার মত ক্ষমতা থাকলে এই কোর্স টি আপনার জন্য। 

Digital Learning Point | ডিজিটাল লার্নিং পয়েন্ট

Q. ইমার্জেন্সি সাপোর্ট প্রয়োজন হলে আপনাদের হেল্প পাবো কি?

শুধু মাত্র বায়ারের কোনো কাজের ব্যাপারে ইমার্জেন্সি হেল্প করা হবে।  এছাড়া যেকোন হেল্প এর জন্য নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।  ইমার্জেন্সি সাপোর্ট বা ক্লাস রিলেটেড কোন সমস্যার জন্য আমাদের ফেইসবুক গ্রূপ এ অবশ্যই পোস্ট করবেন। 


Q. ফ্রীল্যানসিং শিখে অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করা যাবে কি?

কাজ শিখলে শতভাগ সম্ভব।  কিন্তু ঠিক মত কাজ না শিখে যারা ইনকাম এর কথা ভাববেন তাদের জন্য ফ্রীল্যানসিং নয়। 


Q. আপনাদের কোর্স প্ল্যান দেখলাম।  এতো অল্প সময়ে এতো গুলো বিষয় শিখা সম্ভব কি?

সম্ভব যদি আপনি সময় দিয়ে ক্লাস করেন এবং যা শিখানো হবে তা প্র্যাক্টিস করেন।  মনে রাখবেন এখানে ইনকাম এর কোন শর্টকাট নেই।  পরিশ্রম করলে কাজ শিখা যাবে আর কাজ শিখলে ইনকাম করা যাবে।  ডিজিটাল লার্নিং পয়েন্ট এ যে কোন কাজ ঠিক ততটুকু দেখানো হবে যা ইনকাম এর জন্য সহায়ক হবে। 


Q. বাংলাদেশের যে কোন ব্যাঙ্ক একাউন্ট থেকে ফ্রীল্যানসিং এর টাকা উঠানো সম্ভব কি?

যে কোন ব্যাঙ্ক এ ডলার ট্রান্সফার করা যাবে যা বাংলাদেশি   টাকা হিসেবে কনভার্ট হবে এবং তুলতে পারবেন। এক্ষেত্রে অনলাইন ব্যাঙ্ক এবং যেসমস্ত ব্যাঙ্ক এর ট্রানসাকশান ফাস্ট সে সমস্ত ব্যাঙ্ক হলে ভাল হয়। 


Q. কাজ শিখে কত দিন পর ইনকাম করা যাবে?

একেকজনের মেধা একেক রকম।  কেউ কাজ শিখার ১ মাসের মধ্যে, কেউ কাজ শিখাকালীন সময়ের মধ্যে আবার কেউ কাজ শিখার ২/৩ মাস পর। এ প্রশ্নের সঠিক কোন উত্ত দেয়া সম্ভব নয়।  আপনি কতটুকু শিখতে পেরেছেন বা চেষ্টা করেছেন, দৈনিক সময় কেমন দিয়েছেন, কাজের স্কিল কত টুকু ডেভেলপ করতে পেরেছেন, এসাইনমেন্ট সম্পন্ন করেছেন কিনা, ইংরেজি বোঝার দক্ষতা কেমন ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কাজ পাওয়া বা করার বিষয়টি।


Q. আমি ভর্তি হওয়ার পর কোন কারণে ক্লাস মিস করলে সেটার ব্যাকআপ পাবো কি?

ডিজিটাল লার্নিং পয়েন্ট এ রেগুলার লাইভ ক্লাস এ উপস্থিত থাকতে হবে, বিশেষ কোন কারণে ক্লাস করতে না পারলে পরবর্তী ক্লাস এর আগে অবশ্যই মিসিং ক্লাস এর ভিডিও রেকর্ড দেখে নিবেন যা আমাদের ইউটিউব চ্যানেল এ আপলোড করা থাকবে। 


Q. ক্লাস এর ভিডিও গুলো কি ডাউনলোড করে দেখা যাবে?

ডিজিটাল লার্নিং পয়েন্ট এর ক্লাস রেকর্ড শুধু মাত্র ইউটিউব একাউন্ট এ নির্দিষ্ট জিমেইল দিয়ে লগইন করে দেখতে পারবেন যত বার প্রয়োজন, ডাউনলোড করা যাবে না। 


Q. ক্লাস শেষ হওয়ার পর ক্লাস এর ভিডিও কখন পাব?

লাইভ ক্লাস এ উপস্থিত থেকে মনোযোগ সহকারে ক্লাস বুঝতে চেষ্টা করবেন, ভিডিও এর উপর ডিপেন্ড না করা ভাল। ক্লাস এর ভিডিও ক্লাস শেষ হওয়ার ১ থেকে ২ দিন পর ইউটিউব চ্যানেল এ আপলোড করা হবে। 


Q. ক্লাস এ কোন কিছু না বুঝলে কি করণীয়?

ক্লাস চলাকালীন কোন প্রশ্ন করার সুযোগ থাকবে না। ক্লাস চলাকালীন কিছু না বুঝলে তা প্রশ্ন আকারে লিখে রাখবেন যা ক্লাস শেষে দেখা হবে এবং উত্তর দেয়া হবে। 


Q. ক্লাস এর পর কাজ করতে গিয়ে কোনো সমস্যা বা প্রশ্ন জানার থাকলে কি করণীয়?

আমাদের ওয়েবসাইট কোয়েশ্চেন সাবমিট নাম একটি সাব মেনু আছে যেখানে আপনি আপনার কোয়েশ্চেন লিখে জমা দিতে পারবেন। এক্ষেত্রে ক্লাস এর ভিডিও বার বার দেখে চেষ্টা করতে পারেন অথবা কোয়েশ্চেন সাবমিট করার পর নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমাদের সাপোর্ট টীম এর সাথে সেই বিষয়ে আলোচনা করতে পারেন।


Q. ফেইসবুক গ্রূপ এ সমস্যা নিয়ে পোস্ট দেয়া যাবে কি?

ফেইসবুক গ্রূপ এ অবশ্যই আপনাদের যেকোন সমস্যা নিয়ে পোস্ট দিবেন, গ্রূপ এ অনেক অভিজ্ঞ ব্যবহারকারি রয়েছে যারা চেষ্টা করবে সেটার উত্তর দিতে। এক্ষেত্রে দ্রুত হেল্প পাওয়া সম্ভাবনা বেশি। 


Q. আমরা যারা ডিজিটাল লার্নিং পয়েন্ট এর ছাত্র-ছাত্রী তারা পার্সোনাল ভাবে আলোচনা করতে পারবো কি?

ডিজিটাল লার্নিং পয়েন্ট এ পার্সোনাল ভাবে যোগাযোগের কোন সুযোগ নেই। আপনাদের যত জিজ্ঞাসা বা সমস্যা তার সব ওয়েবসাইট এর মাধ্যমে প্রশ্ন করে অথবা ফেইসবুক গ্রূপ এ পোস্ট করে অথবা গুগল সার্চ করে অথবা ক্লাস শেষে ক্লাস টিচার কে প্রশ্ন করে জেনে নিতে পারবেন। 


Q. বায়ারের কাজে ইমার্জেন্সি হেল্প লাগলে কি করণীয়?

এক্ষেত্রে অবশ্যই আমাদের ফেইসবুক গ্রূপ এ পোস্ট দিবেন। পোস্ট এ আপনার নাম, ব্যাচ, স্টুডেন্ট আইডি এবং হেল্প এর বিষয় উল্লেখ করবেন।  ডিজিটাল লার্নিং পয়েন্ট এর সাপোর্ট মেম্বার অবশ্যই আপনাকে হেল্প করবে নির্দিষ্ট টাইম এর বাহিরে।  ইমার্জেন্সি হেল্প শুধু মাত্র বায়ার এর কাজে নেয়া যাবে। এক্ষেত্রে গ্রূপ এ পোস্ট করে রিপ্লাই এর জন্য ওয়েট করবেন, একটিভ থাকবেন। 


Q. আমরা যারা ডিজিটাল লার্নিং পয়েন্ট এর স্টুডেন্ট তারা কি যেকোন সময় ক্লাস বা সাপোর্ট জুম এ ঢুকতে পারব?

না।  ক্লাস বা সাপোর্ট জুম নির্দিষ্ট সময় ছাড়া অফ থাকে।  নির্দিষ্ট সময়ে ট্রাই করবেন। ক্ষেত্র বিশেষ ক্লাস টাইম বা সাপোর্ট টাইম এর নির্দিষ্ট টাইম এর ৫/১০ মিনিট আগে বা পরে হতে পারে। 


Q. হঠাৎ কখন ও  ক্লাস না হলে বা কোন নোটিশ আসলে সেটা কিভাবে জানতে পারব?

ডিজিটাল লার্নিং পয়েন্ট এর ফেইসবুক গ্রূপ রয়েছে যেখানে একটিভ থাকলে এসমস্ত বিষয়ের আপডেট পেয়ে যাবেন।  


আরো প্রশ্নের উত্তর পেতে আমাদের হেল্প-সাপোর্ট জুম আইডি: 788 3883 2814 তে জয়েন করুন। 


পাসওয়ার্ড: পাসওয়ার্ড পেতে হোয়াটস্যাপ/ মেসেঞ্জার এ ম্যাসেজ দিন। 

অথবা 

ফেইসবুক গ্রূপ এ জয়েন করে পোস্ট দিন। সকল লিংক নিচে দেয়া আছে।


ফেইসবুক পেইজ

ফেইসবুক গ্রূপ 

ইউটিউব চ্যানেল 

হোয়াটস্যাপ 

ফেইসবুক মেসেঞ্জার


শুভ হউক সবার অনলাইন আর্নিং এর যাত্রা। 

Digital Learning Point

#DigitalLearningPoint #DigitalMarketingCarrier #OnlineTrainingCenter #Outsourcing #Freelancing


No comments

Powered by Blogger.