Rules
-: ডিজিটাল লার্নিং পয়েন্ট এর নিয়ম-নীতি : -
১। সর্বদা একে অপরের প্রতি সদয় এবং বিনয়ী হন
আমরা একসাথে ব্যতিক্রমী কিছু তৈরি করতে এখানে এসেছি। একে অপরকে সম্মান প্রদর্শন দৃড় বন্ধন তৈরির প্রাথমিক উপায়। কিছু ক্ষেত্রে তর্ক-বিতর্কগুলি যৌক্তিক, তবে আমাদের ডিজিটাল লার্নিং পয়েন্ট গ্রূপ এর পৃষ্ঠা এবং গোষ্ঠীতে দয়া ও নম্রতা প্রয়োজনীয়।
২। কখনও অন্যের প্রতি ঘৃণামূলক বক্তৃতা বা হুমকি ব্যবহার করবেন না
আমরা নিশ্চিত করতে চাই যে এখানে সবাই নিরাপদ। মনে রাখবেন যে, ডিজিটাল লার্নিং পয়েন্ট এর পৃষ্ঠা এবং গোষ্ঠীতে কোনও ধরণের হুমকির অনুমতি নেই। অন্যায় বা খারাপ মন্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ। জাতি, ধর্ম, সংস্কৃতি, যৌনমুখীতা, লিঙ্গ বা পরিচয় সম্পর্কে সমালোচনা এখানে গ্রহণযোগ্য হবে না।
৩। অতিরিক্ত প্রচার বা স্প্যামিং
এই গ্রুপটিকে সেরা এবং আরও কিছু দেওয়ার জন্য ইতিবাচক হন। স্ব-প্রচার, স্প্যাম এবং প্রচারিত অপ্রাসঙ্গিক লিঙ্কগুলি ডিজিটাল লার্নিং পয়েন্ট গ্রূপ থেকে নিষিদ্ধ করা হবে।
৪। সর্বদা সবার গোপনীয়তার সম্মান করুন যা আমাদের আলাদা বা ব্যাতিক্রম করে তোলে এবং বোঝায় যে আমরা মানুষ।
এই ডিজিটাল লার্নিং পয়েন্ট গ্রূপ এর সদস্য হওয়ার কারণে একে অপরের মধ্যে পারস্পরিক বিশ্বাস প্রয়োজন। খাঁটি, অভিব্যক্তিপূর্ণ, মূল্যবান আলোচনা, তথ্য এই গ্রূপ টিকে আরো গঠনমূলক করে তুলতে পারে। কিছু ক্ষেত্রে সম্ভবত আমাদের সংবেদনশীল এবং ব্যক্তিগত তথ্য ভাগ করতে হবে তাই অন্যের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে ইতিবাচক হওয়ার বিকল্প নেই।
৫। ব্যক্তিগত সম্প্রদায়, গোষ্ঠী বা দল তৈরি করবেন না।
আপনি ডিজিটাল লার্নিং পয়েন্ট এর শিক্ষার্থী থাকা অবধি আপনার সমস্ত সমস্যা, চিন্তাভাবনা, ডকস, তথ্য বা প্রাসঙ্গিক বিষয় ডিজিটাল লার্নিং পয়েন্ট এর গ্রূপ বা পৃষ্ঠাতে ভাগ করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি এখানে ডিজিটাল লার্নিং পয়েন্ট এ শিক্ষানিবেশকালীন কোনও ব্যক্তিগত গোষ্ঠী বা সম্প্রদায় তৈরি করার চেষ্টা করবেন না, বা অন্যকে প্ররোচিত করবেন না। এরূপ কিছুর অস্তিত্ব পাওয়া গেলে কিংবা পরিলক্ষিত হলে আপনি/ আপনারা ডিজিটাল লার্নিং পয়েন্ট এর শিক্ষার্থী হিসেবে গণ্য হবেন না।
৬। সপ্তাহিক ক্লাস (মঙ্গল, শুক্রবার) ক্লাস টাইম মঙ্গোলবার রাত ১১.০০ পিএম থেকে ১২.০০ পিএম এবং শুক্রবার রাত ৯.০০ পিএম থেকে ১০.০০ পিএম । ১০ মিনিট ফ্লেক্সিবিলিটি থাকবে অর্থাৎ ১১.১০ পিএম/ ৯.১০ পিএম থেকে ক্লাস শুরু হয়ে যাবে।
৭। ক্লাস চলাকালীন কোন প্রশ্ন করা যাবেনা, ক্লাস শেষে অথবা সাপোর্ট এর সময় সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধান করে নেয়া যাবে।
৮। সকল সমস্যার পোস্ট গ্রূপ এ দিবেন এবং সাথে আপনার নাম, ব্যাচ উল্লেখ করবেন। পোস্টে আপনার সমস্যা বুঝিয়ে লিখতে চেষ্টা করবেন।
৯। আমাদের প্রিমিয়াম ক্লাস গুলোর ভিডিও শুধু মাত্র আমাদের স্টুডেন্টস রা দেখতে পারবেন যা ডাউনলোড করা যাবেনা। এই ক্ষেত্রে ইউটিউবে লগইন করা যায় এমন একটা জিমেইল আইডি দিয়ে দিবেন। শুধু মাত্র সেই জিমেইল এর ইউটিউব একাউন্ট দিয়ে ভিডিও দেখতে পারবেন। দেখতে সমস্যা হলে লগ আউট করে লগ ইন করবেন।
১০। ক্লাস বা সাপোর্ট নেয়ার সময় অবশ্যই আমাদের থেকে পাওয়া এডিট করা ছবি জুম একাউন্ট এ সেট করে নিবেন। যেকোন ব্রাউজার দিয়ে জুমের অফিসিয়াল সাইট এ ঢুকে লগ ইন করবেন তারপর প্রোফাইল পিক কোথায় সেট করা যায় খুঁজে নিয়ে এড করে নিবেন।
১১। প্রতি মাসের ফিস অগ্রিম পরিশোধের শেষ তারিখ সেই চলতি মাসের ১০ তারিখ। পেমেন্ট নির্ধারিত সময়ের মধ্যে দিতে ব্যর্থ হলে, সেই চলতি মাসের ১৫ তারিখে এডমিশন শিথিল/ বাতিল করা হবে। সেক্ষেত্রে পুনরায় এডমিশন নিতে হতে পারে। এ সম্পর্কিত তথ্য আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, পড়ে বুঝে নিবেন।
১২। স্টুডেন্টস আইডি এবং সার্টিফিকেশন নম্বর সেভ করে রাখবেন। পরবর্তীতে যত গুলো পেমেন্ট করবেন সেখানে একই আইডি দিয়ে এডমিশন/ পেমেন্ট ফর্ম ফিলাপ করবেন। মনে রাখবেন যতবার পেমেন্ট করবেন ততবার পেমেন্ট ফর্ম ফিলাপ করতে হবে এবং পেমেন্ট টা কিসের বাবদ দিচ্ছেন (মান্থলি ফিস, সাপোর্ট ফিস, রিএডমিশন ফিস, নিউ কোর্স ফিস, প্রিমিয়াম কোর্স)তা সিলেক্ট করে দিবেন।
১৩। প্রত্যেকটা ক্লাসে প্রেজেন্ট থাকতে চেষ্টা করবেন, না পারলে ভিডিও দেখে নিবেন। ক্লাস ফলো করবেন, এসাইনমেন্ট কমপ্লিট করবেন। একটানা ক্লাস এ অনুপস্থিত থাকলে বা থাকার প্রয়োজন পড়লে তা অবশ্যই পূর্বে অবহিত করবেন। কোনো কাজ শিখে তুলে রেখে দিবেন না, প্র্যাক্টিস করবেন।
১৪। ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করা যাবেনা, ভিডিও আমাদের চ্যানেল থেকে যতবার প্রয়োজন দেখতে পারবেন এবং এই ভিডিও এক্সেস আমাদের স্টুডেন্টস দের জন্য সবসময় থাকবে।
১৫। ওয়েবসাইটে ক্লাস নোট নামের একটা ফাইল দেয়া আছে, সেখানে ক্লাসের অনেক ইনফরমেশন দেয়া থাকবে, আপনারা সেটা ফলো করবেন।
১৬। ক্লাস বা সাপোর্ট রিলেটেড যেকোনো অভিযোগের জন্য ওয়েবসাইটে একটি কমপ্লেইন্ট বক্স রয়েছে। নির্দ্বিধায় আপনি আপনার অভিযোগ করবেন এবং বিস্তারিত লিখে (বিষয়, ব্যক্তি, সময়, তারিখ) করবেন।
১৭। স্টুডেন্ট আইডি এবং সার্টিফিকেশন কোড গুলো সুরক্ষিত রাখবেন, প্রতিটা পেমেন্ট করার পর এডমিশন ফর্ম ফিলাপ করতে এবং ডিজিটাল লার্নিং পয়েন্ট - এর নিউ কোনো কোর্সে এডমিশন নিতে ডিসকাউন্ট উপভোগ এর জন্য ও এই আইডি গুলো ব্যবহার করতে পারবেন।
শুভ হউক সবার অনলাইন আর্নিং এর যাত্রা।
Digital Learning Point
#DigitalLearningPoint #DigitalMarketingCarrier #OnlineTrainingCenter #Outsourcing #Freelancing

No comments