ফাইভার সিরিজ: পর্ব-০৫ | ফাইভারে কাজ পাওয়ার ক্ষেত্রে রিভিউ এর গুরুত্ব | Digital Learning Point

 

ফাইভার সিরিজ: পর্ব-০৫


ফাইভারে কাজ পাওয়ার ক্ষেত্রে রিভিউ এর গুরুত্ব।


প্রথম কথা হল, নিজের প্রোফাইল এ কোন একটা নির্দিষ্ট কাজের উপর রিভিউ থাকলে (অবশ্যই গুড কমেন্ট এবং সাথে ৫ ষ্টার) বায়ার ভরসা পায় বা নিশ্চিন্তে থাকে যে এই সেলার যেহেতু অন্যের কাজ করে তাকে সন্তুষ্ট করতে পেরেছে সো এই সেলার কে কাজ দেয়া যায় বা এই সেলার নিশ্চই ভাল কাজ পারে। রিভিউ এর ক্ষেত্রে বায়ারদের সাইকোলজি অনেকটা এভাবে কাজ করে।

পেইজ লিংক


Digital Learning Point | ডিজিটাল লার্নিং পয়েন্ট


অর্থাৎ সেলার কে হায়ার করার আগে বায়ার অনেক কিছু ভাবে যেমন এই সেলার ঠিক মত কাজ করতে পারবেতো? আমার সময় এবং অর্থ নষ্ট হবেনাতো? কাজের কোয়ালিটি ভাল হবেতো? সঠিক সময়ের মধ্যে ডেলিভারি দিতে পারবেতো? এই সেলার কে কাজ টা বুঝাতে বেশি সময় লাগবে নাতো? সেলার টার এক্সপার্টাইজ কেমন? ইত্যাদি, ইত্যাদি।

এক্ষেত্রে আপনার প্রোফাইল এ থাকা রিভিউ বায়ার কে আশ্বস্ত করে যে না এই সেলার কে নিশ্চিন্তে হায়ার করা যায়। আপনি যদি কোন কাজ ভালো ভাবে পারেন, বুঝেন কিন্তু দুর্ভাগ্য বসত কাজ পাচ্ছেন না সেই ক্ষেত্রে রিভিউ ম্যানেজ করে নিতে পারেন, নিঃস্বন্দেহে এই মেথড আপনাকে ভাল রেজাল্টস এনে দিবে।


বিভিন্ন টপিক এর উপর ফ্রি ক্লাস পেতে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন এখান থেকে।


তবে যদি কেউ কাজ না পেরে, না বুঝে রিভিউ ম্যানেজ করে মার্কেট প্লেস এ টিকে থাকতে চাচ্ছেন তারা আসলে কি টিকে থাকতে পারবেন? এক্ষেত্রে আমার মতামত জানতে চাইলে বলবো, রিভিউ মানে কাজ পাওয়ার কোনো গ্যারান্টি নয়, আপনার স্কিল এর উপর ডিপেন্ড করবে, আপনি কাজ কেমন পাবেন বা এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এ টিকে থাকতে পারবেন কিনা।

কাজেই রিভিউ তার জন্য যার সব কিছু থাকা স্বত্তে ও দুর্ভাগ্য বসত কাজ পাচ্ছেন না।

ফাইভার সিরিজ: পর্ব-০৬

ইংরেজির প্রয়োজনীয়তা।


শুভ হউক সবার অনলাইন আর্নিং এর যাত্রা। 

Digital Learning Point

#DigitalLearningPoint #DigitalMarketingCarrier #OnlineTrainingCenter #Outsourcing #Freelancing


No comments

Powered by Blogger.