ফাইভার সিরিজ: পর্ব-০৩ | বায়ার কে কি ম্যাসেজ লিখবেন | Digital Learning Point
ফাইভার সিরিজ: পর্ব-০৩
বায়ার কে কি ম্যাসেজ লিখবেন।
বায়ার রিকুয়েস্টে কখনোই রবোটিক টাইপ কিছু লিখবেন না। মানে টেক্সট পড়লেই যেন মনে না হয় যে এটা রোবট লিখছে। এরকম রিকুয়েস্ট হাজারটা পাঠালেও ফলাফল কিন্তু ভাল পাওয়া যায় না।
বায়ার রিকোয়েস্ট নিয়ে এই সিরিজের ৭ নম্বর পর্বে স্যাম্পল সহ আলোচনা থাকবে।
গ্রূপ লিংক
সবার আগে মনোযোগ দিয়ে বায়ার কি লিখেছে সেটা পড়ুন। সে কি কাজ করাতে চাচ্ছে সেটা আগে বুঝুন। আপনি সেই কাজ ভাল মতো পারেন কিনা সেটা দেখুন। কাজ টি তার কতদিনের মধ্যে লাগবে সেটা দেখুন। সব কিছু দেখে যদি বুঝেন যে আপনি পারবেন তাহলে এবার রিকুয়েস্টে এপ্লাই করেন।
পেইজ লিংক
আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে করি, কোন বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেয়ার আগে সেই রিকোয়েস্ট নিয়ে ২০ থেকে ৩০ মিনিট স্টাডি করা উচিত। সময় টা ডিপেন্ড করবে আপনার অভিজ্ঞতার উপর। যেমন আমি প্রথম প্রথম ১ টা রিপ্লাই দিতে ১ ঘন্টা সময় ব্যায় করতাম এখন ১০ বা ১৫ মিনিটের বেশি লাগে না।
বিভিন্ন টপিক এর উপর ফ্রি ক্লাস পেতে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন এখান থেকে।
প্রতি দিন ১০ টা রিপ্লাই দেয়া সর্বোত্তম কিন্তু ১০ টা রিপ্লাই এর কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। এমন যদি হয় আপনি কাজ বুঝেন না কিন্তু আপনার টার্গেট ফিলাপ করার জন্য রিকোয়েস্ট এর রিপ্লাই দিচ্ছেন তাতে আসলে ভাল কিছু হওয়ার বা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সবসময় চেষ্টা করবেন আপনি যেই কাজ পারেন, বুঝেন এবং যেই কাজ টা আপনি বায়ার কে সঠিক ভাবে বুঝিয়ে রিপ্লাই দিতে পারবেন সেই রিকোয়েস্ট এর রিপ্লাই দিতে। এরকম ভাবে যদি দৈনিক ৩-৪ টা ও দেন চলবে। কোন দিন যদি এমন হয় যে ১০ টা মিলে গেলো তবে সেইদিন অবশ্যই ১০ টাই রিপ্লাই দিয়ে দিবেন।
ফাইভার সিরিজ: পর্ব-০৪
বায়ার রিকোয়েস্ট রিপ্লাই দেয়ার সর্বোত্তম সময়।
শুভ হউক সবার অনলাইন আর্নিং এর যাত্রা।
Digital Learning Point
#DigitalLearningPoint #DigitalMarketingCarrier #OnlineTrainingCenter #Outsourcing #Freelancing

No comments