ডিজিটাল মার্কেটিং কি? | Digital Learning Point
ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং পণ্য বা সার্ভিস বিক্রির জন্যে এমন এক ধরণের মার্কেটিং যা ইন্টারনেটের সাহায্যে প্রযুক্তির ব্যবহারে সম্পন্ন করা হয়। এটি মোবাইল ফোন, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং ও অন্যান্য ডিজিটাল মিডিয়ামের সঙ্গে সম্পৃক্ত। যে কোন পণ্য বা বিজনেস ব্র্যান্ডকে কাস্টোমারের কাছে পৌঁছানোর জন্যে নানা ধরণের অনলাইন চ্যানেল ব্যবহার করা হয়। আর এটাই মূলত ডিজিটাল মার্কেটিং যা ইন্টারনেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
১৯৯০ থেকে ২০০০ সালের মাঝে ডিজিটাল মার্কেটিং ডেভেলপ করে। টেকনোলোজির ব্যবহারের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং পণ্য, ব্যবসা, এমনকি ব্র্যান্ডিং এর সংজ্ঞাই পাল্টে দেয়, পাল্টে দেয় ব্র্যান্ডিং করার প্রচলিত পদ্ধতি।
আপনি যদি ডিজিটাল মার্কেটিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, তবে জেনে নিন এই ক্যারিয়ারে আপনাকে কী কী কাজ করতে হবে। ডিজিটাল মার্কেটিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে একজনের পণ্য বা সার্ভিস অন্যদের কাছে ডিজিটালি পৌঁছে দেয়া। আর এটির জন্যে নানা ধরণের কাজ করতে হয়। তার মাঝে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত কাজগুলো দেখে নিন নিচের তালিকায়-
সার্চ ইঞ্জিন অপটিমাউজেশন (SEO)
সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
ইনফ্লুয়েন্সার মার্কেটিং
কন্টেন্ট মার্কেটিং
কন্টেন্ট অটোমেশন
ক্যাম্পেইন মার্কেটিং
ইমেল মার্কেটিং
ডাটা-ড্রাইভেন মার্কেটিং
সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন
সোশ্যাল মিডিয়া মার্কেটিং
ই-কমার্স মার্কেটিং
শুভ হউক সবার অনলাইন আর্নিং এর যাত্রা।
Digital Learning Point
#DigitalLearningPoint #DigitalMarketingCarrier #OnlineTrainingCenter #Outsourcing #Freelancing

No comments